রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সস্ত্রীক কোভিড আক্রান্ত সংস্কৃতি প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১০৫ Time View

 

ডেস্ক নিউজ : সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সোহেলা আক্তার দুজনই মৃদু উপসর্গ নিয়ে বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের দ্বিতীয়বার করোনা শনাক্ত হয়। মন্ত্রীর মেয়ে এবং সহধর্মিণীও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে বেইলী রোডস্থ মিনিস্টার্স অ্যাপার্টমেন্টের বাসায় চিকিৎসাধীন আছেন। মন্ত্রী বীর বাহাদুর ২০২০ সালের ৬ জুন প্রথমবার করোনায় আক্রান্ত হন।

একই দিন (বৃহস্পতিবার) খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারেরও করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি বর্তমানে ঢাকায় সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।

কিউএনবি/অনিমা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ১২:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit