সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

জয়ে ফিরতে বরিশালের প্রয়োজন ১৫৯

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ১১৪ Time View

 

স্পোর্টস ডেস্ক : জয়ে ফিরতে হলে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশালকে ১৫৯ রান করতে হবে। প্রথমে ব্যাটিংয়ে নেমে সাকিব-ডুয়াইন ব্রাভের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৫৮/৭ রানে ইনিংস গুটায় কুলিল্লা ভিক্টোরিয়ান্স। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের অষ্টম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে কুমিল্লা। 

ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালান দুই ওপেনার ক্যামেরন ডেলপোর্ট ও মাহমুদুল হাসান জয়। ৩.২ ওভারে দলীয় ৩৩ রানে ১৩ বলে ১৯ রান করে ফেরেন ডেলপোর্ট। এরপর আসা-যাওয়ার মিছিলে অংশ নেন ফাফ ডু প্লেসি, ইমরুল কায়েস, মুমিনুল হক সৌরভ ও মাহিদুল ইসলাম অঙ্কনরা। তবে ব্যতিক্রম ছিলেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান। তিনি ৩৫ বলে ৬টি চার ও এক ছক্কায় ৪৮ রান করেন। ইনিংসের শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালান আফগান তরুণ পেস বোলিং অলরাউন্ডার করিম জানাত। তার ১৬ বলে এক চার ও তিন ছক্কায় গড়া ২৯ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৫৮ রান তুলতে সমর্থ হয় দুইবারের শিরোপাজয়ী দল কুমিল্লা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিজেদের প্রথম ম্যাচে সিলেটকে হারিয়ে আসর শুরু করে। আজ দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলটি। অন্যদিকে বরিশাল নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে বিপিএল মিশন শুরু করেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন ঢাকার বিপক্ষে। 

 

 

কিউএনবি/আয়শা/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit