রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

দম্ভ পরিহার করে শাবিপ্রবি ভিসিকে অপসারণ করুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ১৫০ Time View

 

ডেস্কনিউজঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের পক্ষ থেকে জেদ ও দম্ভ পরিহার করে অবিলম্বে শাবিপ্রবি ভিসিকে অপসারণের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম জোট আয়োজিত সংহতি সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের বজলুর রশিদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নজরুল ইসলাম, বাসদ (মার্কসবাদী)’র মাসুদ রানা, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূঁইয়া, সমাজতান্ত্রিক আন্দোলনের আবদুল আলী, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র বিধান দাস, ডা. হারুন অর রশীদ প্রমূখ।

সমাবেশে সাইফুল হক বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থীদের জীবন বিপন্ন হওয়ার পথে। অনশনরত শিক্ষার্থীরা জীবন মরণের মাঝে দাঁড়িয়ে আছে। তারা লড়াই করছে একটা অন্যায়ের বিরুদ্ধে। তাই কোনো শিক্ষার্থীর জীবন বিপন্ন হলে বর্তমান সরকার, সরকারের শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ি থাকবে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একটি বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। যার সঙ্গে সরকারি দলের নানা স্তরের লোকজন সম্পর্কিত। তার বিরুদ্ধে দেশের মানুষ ও শাবিপ্রবির শিক্ষার্থীরা কঠোর অবস্থান নিয়েছে। তাই আর কাল বিলম্ব না করে, জেদ ও অহমিকা পরিহার করে অনতিবিলম্বে ভিসিকে অপসারণ করুন। এই দুষ্কর্মের সঙ্গে যারা জড়িত তাদের অপসারণ করুন এবং আইনের আওতায় আনুন।

সমাবেশে নেতৃবৃন্দ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে যারা হামলা চালিয়েছে, তাদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করারও দাবি জানান। একইসঙ্গে সকল পারলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করার আহ্বান জানান তারা।

কিউএনবি/বিপুল/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit