সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

বুরকিনা ফাসোতে ক্ষমতা দখলে নিয়েছে সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৮২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  প্রেসিডেন্ট রোচ কাবোরকে উৎখাত করে ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে বুরকিনা ফাসোর সেনাবাহিনী। সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে এক সেনা কর্মকর্তা এ ঘোষণা দেন বলে জানিয়েছে বিবিসি।

দেশটির সেনাবাহিনী সংবিধান বাতিল করেছে। পাশাপাশি সরকার ও সংসদ ভেঙে দিয়েছে। অন্যান্য দেশের সঙ্গে বুরকিনা ফাসোর সীমান্তও বন্ধ করে দেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় টিভি চ্যানেলের ঘোষণায় নিরাপত্তা পরিস্থিতির অবনতির বিষয়টি উল্লেখ করা হয়েছে। দেশের ঐক্য রক্ষা এবং ইসলামপন্থীদের বিদ্রোহ দমনে প্রেসিডেন্টের ব্যর্থতার বিষয়টিও ঘোষণায় উল্লেখ করা হয়েছে। 

এর আগে বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট একটি সেনা ক্যাম্পে বিদ্রোহী সৈন্যদের হাতে আটক হন। 

প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশের বাসিন্দারা জানান, রোববার রাতভর ব্যাপক গোলাগুলি হয়েছে। এরপর সামরিক অভ্যুত্থানের গুঞ্জন ছড়িয়ে পড়লেও দেশটির সরকার তা অস্বীকার করে।

দেশটির প্রেসিডেন্ট কাবোরে ইসলামপন্থী বিদ্রোহ প্রতিরোধে ব্যর্থ হওয়ায় ক্রমবর্ধমান অসন্তোষের সম্মুখীন হয়েছিলেন বলে জানিয়েছেন দেশটির একজন সেনা কর্মকর্তা।  

প্রেসিডেন্টসহ আটককৃতরা সবাই নিরাপদে আছেন বলেও জানিয়েছে সেনাবাহিনী। 

দেশটির সেনাবাহিনী ব্যারাক দখল করার একদিন পরেই এই অভ্যুত্থানের ঘটনা ঘটল। 

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, মিঃ কাবোরে জাতিকে ঐক্যবদ্ধ করতে এবং নিরাপত্তা সংকটকে কার্যকরভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছেন যা “আমাদের জাতির ভিত্তিকে হুমকিস্বরূপ”।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /সকাল ১০:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit