মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

‘শত্রুর মোকাবেলায় আর্থ-সামাজিক তৎপরতাও জিহাদ’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৯৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি মিডিয়া যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। নবী নন্দিনী হজরত ফাতিমা জাহরা (সা. আ.)’র শুভ জন্মবার্ষিকী উপলক্ষে আহলে বাইতের প্রশংসা বর্ণনাকারীদের এক সমাবেশে তিনি আজ (রবিবার) এ আহ্বান জানান। সর্বোচ্চ নেতা আরও বলেন, শত্রুরা যখন ইরানকে অর্থনৈতিকভাবে চাপের মুখে ফেলে ইসলাম ধর্ম এবং ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে জনগণকে দাঁড় করাতে চাইছে তখন অর্থনৈতিক ও সামাজিকভাবে মানুষের সেবা করা মানেই শত্রুর বিরুদ্ধে জিহাদ।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, আহলে বাইতের সদস্যদের জীবন ও ঘটনা বর্ণনার কেন্দ্র প্রতিষ্ঠা পুরোপুরি আল্লাহর জন্য। এটা আহলে বাইতের পথ, ইমাম হোসেইন (আ.) ও শাহাদাতের আদর্শকে সমুন্নত করার জিহাদ। এটা হলো ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরার ক্ষেত্র।  ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমাদেরকে নিজেদের কাছেই এই প্রশ্ন করতে হবে যে আমরা ইসলাম ও কুফর, ন্যায়-অন্যায় এবং সত্য-মিথ্যার লড়াই বা জিহাদে কোথায় অবস্থান করছি। কোন পক্ষে আছি। আপনাদের এ সংক্রান্ত কেন্দ্রগুলোকে প্রশ্ন করুন তারা এই জিহাদে কোন পক্ষে আছে?

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, সব চেষ্টা-প্রচেষ্টার অর্থই জিহাদ নয়। অনেকেই অনেক ধরণের চেষ্টা-প্রচেষ্টা চালায়। এগুলো ভালো তৎপরতা, কিন্তু তা জিহাদ নয়। তখনি কেবল সেটাকে জিহাদ বলা যাবে যখন তাতে শত্রুকে মোকাবেলার উদ্দেশ্য থাকবে। আপনি যখন অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও অন্যান্য কাজ করেন এবং এর পেছনে শত্রুকে মোকাবেলার উদ্দেশ্য থাকে তখন তা জিহাদ হিসেবে গণ্য হয়।

 

 

আয়শা/২৩শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/ রাত ৯:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit