বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয় আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’ মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির শপথগ্রহণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১৬৫ Time View

 

ডেস্ক নিউজ : পেশাদার সাংবাদিকদের সংগঠন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। শুক্রবার জ্যাকসন হাইটসের ইটজি চাইনিজের পার্টি হলে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মীর ই ওয়াজিদ শিবলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের পরিচালনায় নব নির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার কবি মিশুক সেলিম। এই সময় নির্বাচন কমিশনের অন্যতম সদস্য জাহিদ শরিফ উপস্থিত ছিলেন।

শপথ নেয়া কর্মকর্তারা হলেন সভাপতি মীর ই ওয়াজিদ শিবলী, সিনিয়র সহ সভাপতি আকবর হায়দার কিরণ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ, প্রচার সম্পাদক নিহার সিদ্দিকী, কার্যকরি সদস্য শহীদুল ইসলাম, মুহাম্মদ শহীদুল্লাহ, আমজাদ হোসেন। এ ছাড়াও ভার্চ্যুয়ালি শপথ গ্রহণ করেন সহ সভাপতি শিব্বির আহমেদ, কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক ফারহানা চৌধুরী। শপথ গ্রহণের পূর্বে প্রধান নির্বাচন কমিশনার কবি মিশুক সেলিম বলেন, আমাদের ওপর যে দায়িত্ব দেয়া হয়েছে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী আমরা নির্বাচন পরিচালনা করেছি। নির্বাচন পরিচালনায় যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি প্রধান নির্বাচন কমিশনার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নির্বাচন কমিশনের সদস্য জাহিদ শরিফ বলেন, আমাদের ভুল বুঝার কোন কারণ নেই। কারণ আমরা গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন পরিচালনা করেছি। ভুল ব্যাখ্যা করে বিভ্রান্তি সৃষ্টিরও প্রয়োজন নেই। তিনি নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আশা করি এই কমিটি সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাবেন। বিদায়ী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন আমাদের স্বচ্ছ একটি কমিটি উপহার দিয়েছেন। তবে আমাদের এই সংগঠনের কিছু উচ্চাভিলাসী কর্মকর্তা নিজেদের কারণে সংগঠনে ভাঙন সৃষ্টির চেষ্টা করছেন। আমি ৫ বছর এই সংগঠনের দায়িত্ব পালন করেছি। এই ৫ বছরে আমাদের অনেক সফলতা এবং ব্যর্থতা রয়েছে। তারপরও বলতে পারি একটি সুন্দর মনোভাব নিয়ে এবং সৌহার্দ্য- সম্প্রীতি বজায় রেখে এই সংগঠন পরিচালনা করেছি। আজকে আমার কাছে ভাল লাগছে একটি সুন্দর পরিবেশে দায়িত্ব হস্তান্তর করছি। তিনি নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সকলকে ধন্যবাদ জানান।

দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মীর ই ওয়াজিদ শিবলী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান। নব নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের দায়িত্ব দেয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান এবং সকলের মতামতের ভিত্তিতে এই সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাবার আহবান জানান। তারা বলেন, আমরা সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে সাংবাদিকদের পেশাদারিত্বে পাশাপাশি এই সংগঠনকে একটি পরিবারের সংগঠনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় কার্যকরি কমিটির সদস্য পদে একজনকে কো- অপ করার সিদ্ধান্তের পাশাপাশি আগামী বর্ণাঢ্য আয়োজনে অভিষেক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit