শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরচাপায় দুই ভ্যান যাত্রী নিহত 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ২১১ Time View
নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরচাপায় নারীসহ দুই ভ্যান যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার সাপাহার-নজিপুর সড়কের নকুচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বড় মাহরন্দী গ্রামের জুয়েল হোসেনের স্ত্রী বুলবুলি আক্তার (৪২) ও একই গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৬০)। স্থানীয়রা জানান, সকালে একটি ব্যাটারিচালিত ভ্যানযোগে চার যাত্রী উপজেলার বাকরইল থেকে মধইল বাজারের দিকে আসছিলেন।

পথে নকুচা এলাকায় ভ্যানের শ্যাপ ভেঙে রাস্তায় পড়ে গেলে বিপরীত দিন থেকে আসা একটি ট্রাক্টর তাদের চাপায় দেয়। ঘটনাস্থলে বুলবুলি আক্তার মারা যান। বাকি তিনজনকে উদ্ধার করে পত্নীতলা হাসপাতালে নিয়ে গেলে ফারুক হোসেনকে মৃত ঘোষণা করেন। পত্নীতলা ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন অফিসার রায়হান ইসলাম বলেন, হতাহত ও ক্ষতিগ্রস্ত যানবাহন উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম বলেন, আইনানুগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit