সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

সিলেট নগরীতে শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী ও আইনজীবীদের মানববন্ধব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ১৫৭ Time View

 

সিলেট প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নগ্ন হামলার প্রতিবাদ, আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যবস্থা, শিক্ষার্থীদের জীবন ও শিক্ষার নিরাপত্তা বিধান এবং অবিলম্বে ন্যায্য দাবী মেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবীতে ২০ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে জজকোর্টের সামনে শাবিপ্রবিরি সাবেক শিক্ষার্থী ও আইনজীবীদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শাবি’র ১ম ব্যাচের প্রাক্তন ছাত্র ও আইনজীবী এডভোকেট সেলিম মু. আলী আসগরের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র এডভোকেট মোহাম্মদ আব্দুর রব এর পরিচালনায় মানববন্ধনে ব্যক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ব্যারিস্টার ফজল চৌধুরী, জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলা সভাপতি এডভোকেট আল-আসলাম মুমিন, এডভোকেট মোঃ তাজ উদ্দিন মাখন, এডভোকেট বদিউল আলম লিটন, এডভোকেট শফিকুর রহমান শফিক, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট তাজ রীহান জামান, এডভোকেট নাজমুল ইসলাম, এডভোকেট সাদেক আহমদ সাজন, এডভোকেট মুমিনুজ্জামান, প্রাক্তন ছাত্র প্রফেসর আব্দুল জলিল, আব্দুল কাদির, এডভোকেট গিয়াস উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শাবি আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয় এবং সিলেট তথা সারাদেশের গৌরব। এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ দেশে বিদেশে নানা কর্মে সুপ্রতিষ্ঠিত ও দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসছে। ছাত্রী হলের ন্যায্য দাবী অবজ্ঞা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমস্যার সমাধান না করে পুশি দিয়ে ছাত্র-ছাত্রীদের উপর নগ্ন হামলা করে আজকের পরিস্থিতি সৃষ্টি করেছেন। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও ন্যায্য দাবী মেনে নিয়ে আহত ছাত্র-ছাত্রীদের সুচিকিৎসার ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবী জানান।

 

 

কিউএনবি/আয়শা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit