শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

নওগাঁর পত্নীতলায় দৈনিক ভোরের দর্পন পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ১৮৫ Time View

 

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : দেশের শীর্ষ জাতীয় দৈনিক ভোরের দর্পন পত্রিকা ২১তম বর্ষপূর্তি ও ২২তম বর্ষে পদার্পণ করায় নওগাঁর পতœীতলায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় নজিপুর বাজারে পত্নীতলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দৈনিক ভোরের দর্পন পত্রিকা ২১তম বর্ষপূর্তি ও ২২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটার মধ্যে দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক ভোরের দর্পন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও পত্নীতলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিবুর রহমান চৌধুরী গোল্ডেন। এসময় পত্নীতলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিন ও দৈনিক নতুন প্রভাতের পত্নীতলা প্রতিনিধি এবং নজিপুর মহিলা কলেজের প্রভাষক আতাউর রহমান চৌধুরী দুলালের ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনা করে নিরবতা পালন ও দোয়া করা হয় পরে জনগনের মূখপাত্র দৈনিক ভোরের দর্পণ পত্রিকা ২১বছর পূর্ন করে ২২বছরে পদার্পন করায় উপস্থিত সকলে পত্রিকার উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ, আরএমও ডাঃ দেবাশিষ রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আলম আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, পত্নীতলা থানার এস.আই শাহিনুর রহমান, জাতীয় মহিলা সংস্থার আমিনুল হক, প্রো-বনো লইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য চৌধুরী ব্রেলভীর আহম্মেদ, সাংবাদিক শামীম আক্তার চৌধুরী প্রিন্স, দিলিপ চৌহান, পরেশ টুডু, মিজানুর রহমান, বিপ্লব কুমার কাজল, জতিন টপ্য, খালিদ হাসান ফন, আদিবাসি নেতা সুধীর তির্কী প্রমূখ। পরে অতিথিদের নিয়ে সংক্ষিপ্ত একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

কিউএনবি/অনিমা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit