মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

কোভিড আক্রান্ত প্রধান বিচারপতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৭৪ Time View

 

ডেস্ক নিউজ :  দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথমে প্রধান বিচারপতির স্ত্রী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর প্রধান বিচারপতিরও করোনার পজিটিভ রিপোর্ট আসে। পরে বুধবার (১৯ জানুয়ারি) রাতে প্রধান বিচারপতিও হাসপাতালে ভর্তি হয়েছেন।

জানা গেছে, তারা দুজনই সুস্থ আছেন। বৃহস্পতিবার তাদের বিষয়ে মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে।

এর আগে ৩১ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁকে শপথবাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এরও আগে ৩০ ডিসেম্বর, বৃহস্পতিবার সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে প্রধান বিচারপতি পদে নিয়োগ দেন। এরপরই সন্ধ্যায় আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

আর এর মাধ্যমে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হন। তিনি ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর অবসরে যাবেন।

কিউএনবি/অনিমা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit