মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

জয়পুরহাটে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ে অভিযোগে কাজী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ১৩১ Time View

 

মিজানুর রহমান মিন্টু ,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ২৫ বছরের এক যুবকের সাথে বিবাহ রেজিস্ট্রি করার অভিযোগে আব্দুর রউফ চঞ্চল (৩৮) নামে এক কাজী ও তার সহকারী আমিনুল ইসলাম দুলালকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান জানান, গত বছরের ১২ ডিসেম্বর সন্ধ্যায় জয়পুরহাট শহরের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর সাথে জয়পুরহাট শহরের টুকুরমোড় এলাকার বাসিন্দা মোকবুল হোসেনের সাথে বিবাহ রেজিস্ট্রি করেন আব্দুর রউফ চঞ্চল ও তার সহকারী আমিনুল ইসলাম দুলাল।

ঘটনাটি পরেরদিন ওই স্কুল ছাত্রী তার স্কুলের প্রধান শিক্ষককে খুলে বলে এবং তার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ দেয়ার বিষয়টি জানায়। পরবর্তীতে প্রধান শিক্ষক আইয়ুব আলী সরকার বাদী হয়ে ১৮ জানুয়ারি সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বর জাহিদ হোসেন, কাজী চঞ্চল, তার সহকারী দুলাল ও ধানমন্ডি মহল্লার বাসিন্দা অর্থাৎ ওই স্কুল ছাত্রীর খালা ফারুক হোসেনের স্ত্রী আমেনা বেগম (৪২) ও তার নানা একই মহল্লার বাসিন্দা মজিবর রহমান ভাদুকে (৫৮) আসামি করা হয়।পরবর্তীতে ওই মামলায় পুলিশ উল্লেখিত কাজী ও তার সহকারীকে মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে পাচুরচক ও ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে।

কিউএনবি/অনিমা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit