সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

শানাকার অনবদ্য সেঞ্চুরি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৯২ Time View

 

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকা সফরে দুর্দান্ত ক্রিকেট খেলছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় চ্যালেঞ্জিং স্কোর (২৯৬/৯) গড়েও হেরে যায় সফরকারীরা। মঙ্গলবার পাল্লেকেলে স্টেডিয়ামে সিরিজ বাঁচাতে দৃঢ় পরিকল্পনা নিয়েই মাঠে নামে জিম্বাবুয়ে। অধিনায়ক ক্রেক আরভিন, সিকান্দার রাজা, শেন উইলিয়ামস ও রাগিস চাকাভার দায়িত্বশীল ব্যাটিংয়ে ৮ উইকেট হারিয়ে ৩০২ রানের পাহাড় গড়ে জিম্বাবুয়ে।

দলের হয়ে ৯৮ বলে ১০ চারের সাহায্যে সর্বোচ্চ ৯১ রান করেন আরভিন। ৪৬ বলে চারটি বাউন্ডারি আর এক ছক্কায় ৫৬ রান করেন সিকান্দার রাজা। ৫৬ বলে ৪৮ রান করেন শেন উইলিয়ামস। ৫০ বলে ৪৭ রান করেন রাগিজ চাকাভা। সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় স্বাগতিক শ্রীলংকা। ১৪.৩ ওভারে প্রথমসারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে শ্রীলংকা। 

সেই অবস্থা থেকে দলকে খেলায় ফেরান অধিনায়ক দাসুন শানাকা ও কামিন্দু মেন্ডিস। পঞ্চম উইকেটে তারা গড়েন ১২০ বলে ১১৮ রানের জুটি। তাদের এই জুটিতেই জয়ের স্বপ্ন দেখতে থাকে শ্রীলংকা।  ৮২ বলে ৫৭ রান করে ফেরেন মেন্ডিস। এরপর চামিকা করুনারত্নেকে সঙ্গে নিয়ে ৬১ বলে ৬৬ রানের দায়িত্বশীল জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন দাসুন শানাকা। এই জুটিতেই ক্যারিয়ারের ৩৬তম ম্যাচে মেইডেন সেঞ্চুরি হাঁকান শানাকা। ৯৩ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। ঠিক পরের বলেই ক্যাচ তুলে নিয়ে দলীয় ২৪৭ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফেরেন লংকান এই অধিনায়ক। 

জয়ের জন্য শেষ ৩২ বলে শ্রীলংকার প্রয়োজন ৫৬ রান। 

 

 

কিউএনবি/আয়শা/১৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit