সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

বিপিএল থেকেই বিশ্বকাপের প্রস্তুতি, জানালেন মাহমুদুল্লাহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১২৪ Time View

 

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকেই সেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চান জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

দিন কয়েক পরেই শুরু হতে যাচ্ছে বিপিএলের অষ্টম আসর। দেশের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সবচেয়ে বড় এই লিগে ঢাকার নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ রিয়াদ। সোমবার (১৭ জানুয়ারি) জার্সি উন্মোচন অনুষ্ঠানে মাহমুদুল্লাহকে অধিনায়ক হিসেবে ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজিটি।

অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এক প্রশ্নের উত্তরে বিপিএল থেকে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার কথা জানান মাহমুদুল্লাহ, ‘প্রায় দুই বছর পর আমরা বিপিএল খেলছি। সবার জন্যই দারুণ সুযোগ। আমাদের কন্ডিশনে ভালো খেলে আমরা অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে পারবো।’

মাহমুদুল্লাহর দলে আছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রায় ১৪ বছর ধরে একসঙ্গে খেলেছেন এই তিনজন। অন্যদলগুলোর তুলোনায় ঢাকা অভিজ্ঞতায় অনেক এগিয়ে। সেটি স্বীকারও করেছেন মাহমুদুল্লাহ। তাই কোনো ধরনের চাপও অনুভব করছেন না।

‘কোনো চাপ নেই, আমার কোনো চাপ নেই। এরকম দল পেয়ে আমি খুশি। আমাদের দলের সবচেয়ে বড় দিক হলো এখানে অনেক অভিজ্ঞ খেলোয়াড়। সাথে ম্যাচ উইনার খেলোয়াড়ও অনেক। দিনশেষে দলগতভাবে ভালো খেলতে হবে’-এভাবেই বলেছেন মাহমুদুল্লাহ।

কিউএনবি/অনিমা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit