বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

‘নারায়ণগঞ্জে উন্নয়নবিমুখ রাজনীতির চরম ভরাডুবি হয়েছে’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১১৭ Time View

 

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নেতিবাচক ও উন্নয়নবিমুখ রাজনীতির চরম ভরাডুবি হয়েছে। তিনি বলেন, ষড়যন্ত্র এবং অপপ্রচারের সংস্কৃতিতে যারা বিশ্বাসী তাদের ঘটেছে বিপর্যয়। আজ সোমবার (১৭ জানুয়ারি) নারায়ণগঞ্জে অনুষ্ঠিত নির্বাচন-পরবর্তী ব্রিফিংকালে তাঁর বাসভবনে ওবায়দুল কাদের এ কথা বলেন। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখরতা সুস্পষ্টভাবে গণতন্ত্রের বিজয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক অভিযাত্রার এ বিজয়।

তিনি বলেন, ইভিএম-এ ভোট প্রদান এবং নির্বাচন কমিশনের যারা সমালোচনা করেছিল তারা এখন গতকালের অনুষ্ঠিত নির্বাচনকে সেরা নির্বাচন বলে মনে করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বছরের শুরুতেই একটি বড় নির্বাচন ছিল নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং  অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য জনগণ ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।

 

 

কিউএনবি/আয়শা/১৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit