শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

বগুড়ার শেরপুরে ৭০ টাকার জন্য জীবন দিতে হল গৃহবধূর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ১৪৭ Time View

 

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের গাড়ীদহ ইউনিয়নে ৭০ টাকার জন্য জীবন দিতে হল লিজা খাতুন (২২) নামের এক গৃহবধূরকে। শনিবার (১৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে কাপুরা পূর্বপাড়া এলাকা থেকে গৃহবধূর শয়নঘর থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে বেলা ১২টার গৃহবধূর লাশ তীরের সাথে ঝুলছে জানার পর এলাকাবাসী তার স্বামী সোহেল রানা (৩০) কে আটক করে। নিহত লিজা খাতুন খামারখান্দি ইউনিয়নের ভাতারিয়া গ্রামের জহুরুলের মেয়ে। হিতের স্বামী সোহেল রানা গাড়িদহ ইউনিয়নের কাফুরা পূর্বপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানায়, হোসেল রানা প্রথম স্ত্রীর সঙ্গে ১ বছর সংসার করে তার সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর গত তিন বছর আগে খামারকান্দি ইউনিয়নের ভাতারিয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে লিজা খাতুনের সাথে সোহেল রানার ২য় বিয়ে হয়। তাদের ১০ মাসের রাহিম নামের এক ছেলে সন্তান রয়েছে। সোহেল রানা শেরপুর টু বগুড়া করতোয়া বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করে। বিয়ের পর থেকেই সংসারে ঝগড়া বিবাদ লেগেই ছিলো। লিজাকে প্রায়ই তার বাবার বাড়ী থেকে টাকা আনতে বলা হতো। লিজা টাকা আনতো সেই টাকা তাদের সংসারে খরচ করা হতো। এলকাবাসী আরোও জানান, সোহেল রানার মুখে শুনেই লিজার ঘরে যায়। ঘরের তীরের সাথে বাঁধা ওড়না লিজার গলায় পেঁচানো। তবে লাশটি ঝুলন্ত অবস্থা ছিলো না। খাটের উপর বসা অবস্থায় ছিলো। তার স্বামী তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখতে পারে এমন ধারণা থেকে সোহেল রানাকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।
লিজার স্বামী সোহেল রানা জানায়, গতকাল রাতে লিজাকে সে ৭০ টাকা দিয়েছিলো। সকাল বেলা লিজার কাছে ৭০ টাকা চাইলে লিজা জানায় টাকা খরচ হয়ে গেছে। এরপর সে লিজাকে মারধর করে বাড়ীর বাইরে চলে যায়। পরে বাড়ীতে এসে দেখে লিজা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। হত্যা না আত্মহত্যা এখনও বলা যাচ্ছে না। পোস্ট মর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit