বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

মুক্তিপণ আদায়কারী চক্রের তিন সদস্য অস্ত্রসহ গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ১৫৬ Time View

 

ডেস্ক নিউজ : নার্সারি করার স্থান দেখানোর কথা বলে দুই নার্সারি মালিককে মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়। রংপুর র‌্যাব অপহরহণকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। সেই সাথে অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে রংপুর র‌্যা এ তথ্য জানায়। র‌্যাব জানায়, গত ১৪ জানুয়ারি র‌্যাব জানতে পায় রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ফুলবাড়ীর চওড়া গ্রামে অপহৃত ভিকটিমসহ একটি সংঘবদ্ধ মুক্তিপণ চক্র অবস্থান করছে। র‌্যাব অভিযান পরিচলনা করে অপহৃত ভিকটিম ২ জনকে ওই এলাকা থেকে উদ্ধার করে। 

ঘটনাস্থল থেকে মুক্তিপণ চক্রের সদস্য বাচ্চু চন্দ্র (৫২), স্বপন রায় (২২), এবং মোসা. খাদিজা বেগমকে (৩৭) গ্রেফতার করা হয়। ভিকটিম খন্দকার শাহাবুল ইসলাম (৫৭) এবং মো. ফারুক হোসেন (৩২) তারা নার্সারি ব্যবসায়ী। মুক্তিপণ চক্রের মূলহোতা পলাতক আসামি আলমবিদিতর ইউনিয়নের মেম্বার রুহল আমীনের বাড়ি তল্লাশি করে ১টি দেশীয় পিস্তিল, ১ রাউন্ড গুলি , ৩টি তরবারি, ১টি মাইক্রোবাস এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধ মুক্তিপণ চক্রের সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন রংপুর জেলার গঙ্গাচড়া থানার প্রত্যন্ত এলাকায় অপহরণ করে মুক্তিপণ আদায়ের মাধ্যমে অপহৃত ভিকটিমদের ছেড়ে দিত।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit