রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেনের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত চিরনিদ্রায় শায়িত অপ্রতিম ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা ট্রাম্পের শুল্ক হুমকি, রাশিয়ার তেল: দুই চাপের মাঝে কোন পথে ভারত? একাদশে ভর্তি কার্যক্রম শুরু আজ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

আজ থেকে বন্ধ ঢাকামুখী ময়মনসিংহ অঞ্চলের গণপরিবহন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ১৫৪ Time View

 

ডেস্ক নিউজ :  গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্লথগতির উন্নয়ন কর্মকাণ্ডের কারণে ময়মনসিংহ অঞ্চলে আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক সমিতি। এর আগে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে দৃশ্যমান উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছিল ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজ ও ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি। এজন্য ১৫ জানুয়ারি পর্যন্ত দেওয়া হয়েছিল আল্টিমেটাম। তবে বেঁধে দেওয়া সময়ের মধ্যে দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ায় রবিবার ভোর থেকেই বন্ধ হয়েছে বৃহত্তর ময়মনসিংহ থেকে ঢাকামুখী সব যান চলাচল। 

শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ জিলা পরিবহন মটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান। গত ২ জানুয়ারি ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের যৌথ আয়োজনে সংবাদ সম্মেলনে ময়মনসিংহ চেম্বারের সভাপতি আমিনুল হক শামীম বলেন, ১৫ জানুয়ারির মধ্যে যাতায়াত ব্যবস্থার চলাচলের উপযোগী করার লক্ষ্যে দৃশ্যমান কোনো উন্নয়ন না ঘটলে বৃহত্তর ময়মনসিংহের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না।

এরই পরিপ্রেক্ষিতে আজ থেকে বৃহত্তর ময়মনসিংহের (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল) যোগাযোগ ব্যবস্থা আগের সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। 

কিউএনবি/অনিমা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit