মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

‘আওয়ামী লীগ ও বিএনপি নির্বাচন কমিশনকে রাবার স্ট্যাম্প বানিয়েছে’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১৪৩ Time View

 

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি নির্বাচন কমিশনকে রাবার স্ট্যাম্প বানিয়েছে। ১৯৯১ সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে প্রথমে ভোটার বিহীন নির্বাচন, পরে খুনোখুনির নির্বাচন- এখন ফলাফল পরিবর্তনের নির্বাচন কায়েম করেছে। মানুষ ভোট দেয় একজনকে, ফলাফলে ঘোষণা হয় অন্যজনের নাম।’ 

আজ শনিবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আইনজীবী মো. নজরুল ইসলাম খানের নেতৃত্বে কয়েকজন আইনজীবীর দলে যোগদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় আরো বক্তব্য রাখেন এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মীর আব্দুস সবুর আসুদ, জহিরুল আলম রুবেল, মো. তৌহিদুল ইসলাম প্রমুখ। সাধারণ মানুষ প্রতিনিধি নির্বাচন করতে না পারলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না জানিয়ে জিএম কাদের আরো বলেন, রাবার স্ট্যাম্প নির্বাচন কমিশন হলে কেউ আর নির্বাচনে যাবে না, রাজনৈকি দল থাকবে না, দেশে রাজনীতিও থাকবে না। নির্বাচন নিয়ে জনগণের আস্থা তলানিতে পৌঁছেছে। চলমান নির্বাচনে নৌকা প্রতীকের জন্য মরিয়া হয়ে উঠছে একদল, আবার নৌকার সমর্থকরাই নৌকা ডুবিয়ে দিচ্ছে। 

জিএম কাদের বলেন, পল্লীবন্ধু এরশাদ পদত্যাগ করার পর আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আর গণতন্ত্র নিপাত গেছে। একটি দল রাষ্ট্র ক্ষমতায় এসে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে- পরবর্তীতে অন্যদলটি রাষ্ট্র ক্ষমতায় এসে পরপর চারবার দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে। আবার একটি দল বিচারবর্হিভূত হত্যাকাণ্ড শুরু করেছে, অন্যদলটি বিচারবর্হিভূত হত্যাকাণ্ডে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে। একটি দল ভোট ডাকাতি শুরু করেছে, অন্যদল ক্ষমতায় এসে নির্বাচন কমিশনকে রাবার স্ট্যাম্প বানিয়েছে। এসময় বিশেষ অতিথির বক্তব্যে শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সাংবিধানিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। জনগণ সংবিধান সংশোধন করে সাংবিধানিক স্বৈরতন্ত্র পরিবর্তন করে গণতন্ত্রে পৌঁছতে চায়।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit