শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
দেশ গঠনে নাগরিকদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ট্রাম্পের গলফ কোর্স বানাতে পূর্বপুরুষদের কবর সরাচ্ছে ভিয়েতনাম ১৯ বছরের তরুণের কাছে হেরে জোকোভিচের বিদায় রোনালদোর অপূর্ণতা ঘোচাতে সর্বোচ্চ চেষ্টা করবে পর্তুগাল সালাহর নেতৃত্বে মিশরের বিশ্বকাপ দল ঘোষণা বার্সেলোনায় খেলার স্বপ্নে ছেলেবেলায় স্প্যানিশ শিখেছিলেন গর্ডন চুক্তি না হলে ইরানে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র : হেগসেথ টানা ১৪ দিনের স্টিম বাথে মিলবে ব্যায়ামের মতো জাদুকরী উপকারিতা ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন যুক্তরাষ্ট্রে দুই ঈদে কেন্দ্রীয় ছুটির প্রস্তাব, কংগ্রেসে বিল উত্থাপন

চক্রান্তের পথে হাঁটছে সরকার: রিজভী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১৩৫ Time View

 

ডেস্ক নিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দখলদার সরকার দিশেহারা হয়ে তাদের দ্বারা সংঘটিত গুমের মত মানবতাবিরোধী অপরাধের স্বাক্ষ্য, প্রমাণ এবং আলামত ধ্বংসের বেআইনি এবং ন্যায়বিচারে প্রতিবন্ধকতা সৃষ্টির অশুভ চক্রান্তের পথে হাঁটা শুরু করেছে।’আজ শনিবার বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, ‘গুম-খুনের এই সরকার শ্রেষ্ঠত্বের শিরোপা লাভ করবে। ঘণীভূত গণতন্ত্রের সঙ্কট সৃষ্টির পর গুম-খুনের বিষাক্ত ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। বিএনপি এ ধরনের বেআইনি ও অশুভ পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

তিনি আরও বলেন, ‘গোটা বিশ্ব এরই মধ্যে লক্ষ্য করেছে যে, এই অবৈধ সরকার ভোট ডাকাতি, নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র-আইনের শাসন, সংবিধান, মানবাধিকার, রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসসহ খুন, গুমের মাধ্যমে নিজেদেরকে ইতিহাসের কাঠগড়ায় নিকৃষ্টতম ফ্যাসিস্টদের তালিকায় স্থান করে নিয়েছে। বাংলাদেশের গুম-খুন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য, এইচআরডব্লিউসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা গভীর উদ্বেগ প্রকাশ করলেও তথ্যমন্ত্রী তা তুড়ি মেড়ে উড়িয়ে দিচ্ছেন। মিথ্যা বলা ছাড়া আওয়ামী সরকারের ভাণ্ডারে আর কিছু নেই।’

রিজভী বলেন, ‘বিএনপি এই অবৈধ ক্ষমতা দখলদার, ফ্যাসিস্ট, মানবতাবিরোধী অপরাধে জড়িত অবৈধ সরকারের অবিলম্বে পদত্যাগ চায়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার চায়, সব খুন- গুমসহ মানবাধিকার লঙ্ঘনের বিচারের পথকে সুনিশ্চিত করতে চায়। তবে সরকার আইন শৃঙ্খলা বাহিনীর অপরাধ গুম-খুনের ঘটনা যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, তাতে কোন লাভ হবে না।’

 

 

কিউএনবি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit