মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

বিতর্কের পর খেই হারিয়ে ফেলে ভারত, সিরিজ জিতে কটাক্ষ এলগারের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১২১ Time View

 

ডেস্ক নিউজ : স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে ০-১ তে এগিয়ে থেকেও ২-১ ব্যবধানে হার ভারতের। দক্ষিণ আফ্রিকার মাটিতে এবারও অধরা টেস্ট সিরিজ। সেঞ্চুরিয়ন টেস্ট জিতেও জোহানেসবার্গ আর কেপটাউনে হার সফরকারী ভারতের। গোটা তৃতীয় টেস্টে ব্যাট-বলের লড়াইয়ের চেয়ে একটু হলেও দুই দলের বাক্য বিনিময় অধিক লাইমলাইট কেড়ে নেয়। ম্যাচ শেষে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার দাবি করেন, খেলার প্রতি শেষের দিকে আর মনই ছিল না ভারতীয় দলের।

ম্যাচের তৃতীয় দিনে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারের বিতর্কিত রিভিউ সিদ্ধান্তের পরেই ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটাররা মাঠের মাঝেই ব্রডকাস্টারদের বিরুদ্ধে তোপ দাগেন। বিরাট কোহলি, লোকেশ রাহুল থেকে রবিচন্দ্রন অশ্বিন, সেই তালিকায় সামিল একগুচ্ছ তারকা। এই প্রসঙ্গে কোহলিদের শাস্তি হওয়া উচিত কি না, সেই নিয়ে তুলকালাম ক্রিকেট বিশ্বে। রিভিউয়ে এলগারকে নট আউট দেওয়ার পরেই কোহলিদের ক্ষোভ সকলেই চাক্ষুষ করেন। সেই দিকেই ইঙ্গিত করেই করে প্রোটিয়া অধিনায়কের মতে, কোহলিরা নাকি খেই হারিয়ে ফেলেছিলেন। 

ম্যাচ শেষে এলগার বলেন, ‘ওরা সম্ভবত চাপে পড়েই এমন কাজ করছিল। সাম্প্রতিক সময়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি ওদের, তবে টেস্ট ম্যাচ জয়ের হাতছানির একটা চাপ কাজ করছিল ওদের ওপর। এর ফলে আমরা তুলনামূলক সহজে রান তুলে, একটু একটু করে জয়ের লক্ষ্যে সহজেই এগোতে সক্ষম হই। ম্যাচের একটা সময় তো ওরা খেই হারিয়ে অত্যাধিক আবেগপ্রবণ হয়ে পড়ে, যা টেস্ট ক্রিকেটে স্বাভাবিক। কিন্তু সেটা আমাদের সাহায্যই করে। এমনটা হওয়াতে সত্যি বলতে আমি কিন্তু বেশ খুশি।’অন্যদিকে, ম্যাচ হারের পর ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিলেন।

কোহলি আরও বলেন, আমাদের ভালো ব্যাটিংয়ের দিকে আরও নজর দেওয়া উচিত। দুইটি ম্যাচেই ব্যাটিং ব্যর্থতার জন্য আমরা হেরেছি। সেটা নিয়ে ভাবতে হবে। দক্ষিণ আফ্রিকায় আমরা তাদেরকে হারাব, সবাই সেটা প্রত্যাশা করে আমাদের থেকে। কিন্তু আমরা পারিনি, এটাই বাস্তব। মেনে নিতে হবে। আরও প্রবল ভাবে ফিরে আসতে হবে। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit