বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

হারার আগেই হেরে বসেছিল ভারত : গাভাস্কার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৭৭ Time View

 

স্পোর্টস ডেস্ক : কেপাটাউন টেস্ট চার দিনের মাঝেই ৭ উইকেটে হেরে দক্ষিণ আফ্রিকায় আবারও টেস্ট সিরিজ খুঁইয়েছে ভারত। দ্বিতীয় টেস্টের পরে তৃতীয় টেস্টেও একই ভাবে হারতে হয়েছে কোহলিদের। চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের দাপট দেখেছে কেপটাউনের গ্যালারি। হারার আগে কোহলিরা যে মনোভাব দেখিয়েছেন তার সমালোচনা করলেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার।

টেস্টের চতুর্থ দিন মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার সময় ৪১ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। বিরতির পর ব্যাট করতে নেমে মাত্র ৮ ওভার ৩ বলে সেই রান তুলে নেয় তারা। বিরতির পরে ভারতের তিন প্রধান বোলার যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও শার্দুল ঠাকুরকে ব্যবহার করেননি অধিনায়ক কোহলি। তাতেই চটেছেন গাভাস্কার। যদিও তিনি বলেছেন, কেপটাউনের উইকেটে ব্যাট করা খুব একটা সহজ ছিল না

ম্যাচ শেষে গাভাস্কার বলেন, ‘মধ্যাহ্নভোজের বিরতির পরে কেন শার্দুল, বুমরাহদের বল দেওয়া হল না সেটা আমার কাছে রহস্য। দেখে মনে হচ্ছিল ভারত যেন মেনেই নিয়েছে তারা আর জিততে পারবে না। তাই কোনও চেষ্টাই করেনি। অশ্বিনের জন্য ফিল্ডিং সাজানো ঠিক হয়নি। বাউন্ডারিতে পাঁচ ফিল্ডার। অনায়াসে ১-২ রান হচ্ছে। ব্যাটাররা যদি ঝুঁকিই না নেয় তা হলে তাদের কীভাবে আউট করা যাবে।’

 

 

কিউএনবি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit