বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

ফখরুলের পরিবারের সবাই করোনা আক্রান্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১১৫ Time View

 

ডেস্ক নিউজ : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী, মেয়ে, ভাই, ভাবি ও গৃহকর্মীসহ সবাই। জানা গেছে, চিকিৎসকদের একটি প্রতিনিধি দল ফখরুলকে দেখতে তার বাসায় গিয়েছিলেন। আজ শুক্রবার সন্ধ্যায় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ পাঁচজন চিকিৎসক উত্তরায় মির্জা ফখরুলের বাসায় যান।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, ‘বিএনপি মহাসচিবের করোনা আক্রান্ত হওয়ার দ্বিতীয় সপ্তাহ চলছে। ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন- মহাসচিব আলহামদুলিল্লাহ ভালো আছেন। তার অন্য কোনো উপসর্গ দেখা দেয়নি। দুই একদিনের মধ্যে চিকিৎসকের পরামর্শ নিয়ে তার পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’

চিকিৎসক দলের সঙ্গে সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন ডা. জাহিদুল কবির, ডা. তৌহিদুর রহমান আউয়াল, ডা. সাইফুল আলম বাদশা, ডা. সাখাওয়াত রাজিব ও মেডিকেলের শেষবর্ষের শিক্ষার্থী মুনতাসীর হাসান। উল্লেখ্য, গত ১০ জানুয়ারি সস্ত্রীক করোনায় আক্রান্ত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তার উত্তরার বাসায় অবস্থান করছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit