বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ফের ভিসা বাতিল জকোভিচের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১১৮ Time View

 

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় দ্বিতীয়বারের মত বাতিল হলো সার্বিয়ার টেনিস তারকা নোভাক জকোভিচের ভিসা। প্রথমবার আদালতে ভিসা বিতর্কে জিতেছিলেন জকোভিচ। তবে, অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মন্ত্রী অ্যালেক্স হকের হস্তক্ষেপে দ্বিতীয় বারের মত ভিসা বাতিল হলো এই তারকার। 

ফলে অস্ট্রেলিয়ান ওপেনে জকোভিচের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এতে রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্নও ধুলিসাৎতের পথে বিশ্বের একনম্বর টেনিস তারকা জকোভিচের।

গত মাসে কোভিডে আক্রান্ত হন জকোভিচ। পরে কোভিড মুক্ত হয়ে কোর্টে খেলতে নামেন তিনি। এরপর অস্ট্রেলিয়ান ওপেনের জন্য চলতি সপ্তাহে সিডনিতে পৌঁছান জকোভিচ। 

কিন্তু কোভিডের কারণে বাইরের দেশের নাগরিকদের জন্য কড়া নিয়ম অস্ট্রেলিয়া সরকারের। অস্ট্রেলিয়ার নাগরিক না হলে সে দেশে প্রবেশ করতে কোভিড টিকার সম্পূর্ণ ছাড়পত্র লাগবে। কিন্তু জকোভিচের কাছে কোভিড টিকার ছাড়পত্র ছিলো না বলে দাবি অস্ট্রেলিয়ার ইমিগ্রেশনের। 

এতে জকোভিচের ভিসা বাতিল করা হয়। পরে তাকে হোটেলে আটক রাখা হয়। এরপর টেনিস তারকার আইনজীবী আদালতে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেন। এরপর ওই মামলায় জয় পেয়েছিলেন জকোভিচ।

ফেডেরাল কোর্টের বিচারপতিরা রায় দেন, হোটেলে আটকে রাখা যাবে না জোকারকে। এরপর অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিতে কোর্টেও নামেন সাবিয়ান তারকা। অস্ট্রেলিয়ান ওপেনের ড্রয়েও রাখা হয় শীর্ষ বাছাই জকোভিচকে।

কিন্তু পরবর্তীতে বাঁধ সাধেন অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন মন্ত্রী অ্যালেক্স হক। তার দফতর থেকে জানানো হয়, অস্ট্রেলিয়ান ওপেনের ড্র স্থগিত রাখতে। কারণ পুনরায় জকোভিচের ভিসা বাতিল করার চেষ্টা করছিলো হকের দফতর। অবশেষে তাই-ই হলো, আরও একবার বাতিল করা হলো জকোভিচের ভিসা।

পুনরায় দ্রুত আদালতে চ্যালেঞ্জ না করলে এবং না জিতলে আসন্ন অস্ট্রেলিয়া ওপেনে দেখা যাবে না বিশ্বের একনম্বর টেনিস তারকা জকোভিচকে।

কিউএনবি/অনিমা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |সকাল ৯:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit