শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

সিলেট আইডিয়াল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৫২ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর আখালিয়াস্হ সিলেট আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ১৩ জানুয়ারী বৃহস্পতিবার দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়। সিলেট আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হাশেম এর সভাপতিত্বে পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট আইডিয়াল শিক্ষা ট্রাষ্টের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নুরুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়মন গে্লাবাল এর হেড অব মার্কেটিং সেলিম আল রাজী।

অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শারমিন আফরোজ, সৈয়দা মাহফুজা কাওছার, কলেজ উপাধ্যক্ষ আনোয়ার হোসেন, প্রভাষক শামসুদ্দোহা, মাহমুদ বিন আব্দুল্লাহ, জুয়েল আহমদ জাহিদ,খুররম আজাদ,নজরুল ইসলাম, শফিকুল ইসলাম শামীম,রোকেয়া বেগম,সাবেক প্রভাষক ব্যাংক কর্মকর্তা মোঃ ইমাদ উদ্দীন, প্রতিমা বালা দেবী,সহকারী শিক্ষক নাসিমা বেগম,রুমানা আক্তার রাশেদা আক্তার, রওশন আরা,অনামিকা, শিল্পী দাস প্রমুখ। সিলেট আইডিয়াল স্কুল এন্ড কলেজ আয়োজিত পিঠা উৎসবে ৮ টি ষ্টলে প্রায় অর্ধ শতাধিক রকমের পিঠা পরিবেশন করা হয়। এরকম একটি ব্যতিক্রমী আয়োজনে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit