বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শি-ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে ইউরোপের উদ্বেগ কেন? মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার অতি-গোপনীয় যোগাযোগ নেটওয়ার্ক বিকল, নেপথ্যে কি? আটোয়ারীতে বিরোধপূর্ণ জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণের অভিযোগ হাসিনাকে ঘিরে চলছে বাংলাদেশ-ভারতের ‘ছায়াযুদ্ধ’ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে মুজিব হল সংলগ্ন পকেট গেইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ঢাবি কোষাধ্যক্ষের সাথে আলিয়ঁস ফ্রঁসেজ পরিচালকের সাক্ষাৎ ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ভাষার কারণে বাংলাদেশে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে : ঢাবি উপাচার্য সঞ্চয়পত্রে মানুষের আগ্রহ বাড়ল কেন? সামনে এল দুই কারণ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে শ্বাসরোধে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

করোনার বিধি-নিষেধ নিয়ে বিএনপি নেতারা জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন : হানিফ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১৪৯ Time View

 

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি নেতারা আসলে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন। সেই কারণেই করোনার বিধি-নিষেধ নিয়ে বিএনপি নেতারা জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আজ বুধবার কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, করোনা প্রতিরোধের জন্য সরকার কিছু বিধিনিষেধ জারি করেছে। সেটি নিয়ে বিএনপি বলছে তাদের সমাবেশ বন্ধ করতে সরকারের এই বিধি-নিষেধ দিয়েছে। বিএনপি এসব কথা বলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, আমরা পত্রিকা মারফত জানতে পেরেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছে। এতেই বোঝা যাচ্ছে দেশে করোনার ভয়াবহ আকার ধারণ করছে। ইতিমধ্যে করোনা শনাক্তের হার ১ শতাংশ থেকে বেড়ে প্রায় ৯ শতাংশে দাঁড়িয়েছে। এই মহামারী থেকে জাতিকে রক্ষা করার জন্য বিধি-নিষেধ দেওয়া হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, দেশে নির্বাচন কমিশন আইন নেই, কিন্তু চলতি ২২ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এত দ্রুত সময়ে নির্বাচন কমিশন আইন তৈরি করা সম্ভব নয়। তাই বর্তমানে যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে সে অনুযায়ী নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া চলছে।  সেক্ষেত্রে সব রাজনীতি দলের নৈতিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতির আহবানে সারা দিয়ে কমিশন গঠনে সহায়তা করা। তিনি বলেন, কোন রাজনৈতিক দল চাইলে রাষ্ট্রপতির আহ্বানে সাড়া না দিতে পারে, তাই বলে নির্বাচন কমিশন গঠন থেমে থাকতে পারে না। 

 

 

কিউএনবি/আয়শা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit