শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

লালমনিরহাটের ১৬ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১৬৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলা ও কালীগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।বুধবার ( ১২ জানুয়ারি) বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয়ী চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন। এসময় শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আবু জাফর।শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃতীয় ধাপে নির্বাচিত লালমনিরহাট সদর উপজেলার ৯ জন ও কালীগঞ্জ উপজেলার ৭ জন চেয়ারম্যান অংশ নিয়ে আগামী পাঁচ বছর মেয়াদের জন্য শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু জাফর নির্বাচিত চেয়ারম্যানগণকে স্ব-স্ব ইউনিয়নে সরকারের চলমান কাজগুলো সততার সঙ্গে সম্পন্ন করাসহ নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান।শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকসহ অন্যান্য কর্মকর্তা ও ১৬ ইউনিয়নের সচিববৃন্দ উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।বিকেল ৩টায় সদর উপজেলা পরিষদের হল রুমে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন।

কিউএনবি/অনিমা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit