বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

ঘূর্ণিঝড়ে ফিজিতে অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১০৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ফিজিতে তীব্র ঘূর্ণিঝড়ে এনার্জি ফিজি লিমিটেড (ইএফএল)- এর অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। বিশেষ করে দেশের প্রধান দ্বীপ ভিটি লেভুর পশ্চিমাংশে ও সেন্ট্রাল ডিভিশনের কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। 

ইএফএল-এর প্রধান নির্বাহী হাসমুখ প্যাটেল মঙ্গলবার বলেছেন, গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ের ফলে ভারী বর্ষণ ও বন্যায় অবকাঠামোর ক্ষতি সাধিত হয়।

প্যাটেল বলেন, কিছু কিছু পড়ে যাওয়া লাইনে বিদ্যুৎ প্রবাহ বন্ধ রয়েছে। দুর্ঘটনা ও মৃত্যু এড়াতে নাগরিকদেরকে এসব লাইন থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অফিস থেকে স্কুলগুলো পুনরায় খোলার ছাড়পত্র না দেওয়া পর্যন্ত স্কুলগুলো বন্ধ থাকবে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫৮টি বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। আবহাওয়ার উন্নতি হলে সেগুলোকে দূষণমুক্ত করতে হবে।

ফিজির দ্বিতীয় বৃহত্তম দ্বীপ ভানুয়া লেভু অঞ্চলের লাবাসার কিছু অংশ প্রবল বর্ষণে প্লাবিত হয়েছে।
জাতীয় আবহাওয়া অফিস উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এবং সেখানে এখনো আরো বন্যার আশঙ্কা রয়েছে।

এদিকে, ভিটি লেভুর পশ্চিমাঞ্চলে ফিজির তৃতীয় বৃহত্তম নাদির নগরীর বেশিরভাগ দোকান মঙ্গলবার বন্ধ ছিল।

নাদির চেম্বার অফ কমার্সের সভাপতি রাম রাজু বলেন, শহরে থাকা কয়েকজন দোকান মালিকরা কাদা ও ধ্বংসস্তুপ পরিষ্কার করছেন। সূত্র: সিনহুয়া

কিউএনবি/অনিমা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit