মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১১১ Time View

 

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনার আওতাধীন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি গঠন ও দ্বি- মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার আর ডি আর এস বাংলাদেশ ও ইকো কো-অপারেশন এর সার্বিক সহযোগিতায় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা।

সভায় বক্তব্য রাখেন পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, সদস্য সচিব ডাঃ এএসএম সায়েস, নিউট্রিশন গভার্নেন্স এডভাইজার মোঃ তৌফিকুল ইসলাম, মাল্টি স্টোক হোল্ডার প্লাটফর্ম ডেভেলপমেন্ট এন্ড সাপোর্ট এর লোকাল কনসালটেন্ট মোঃ নাজমুল হক, ওসি আলমগীর হোসেন সহ অনেকে। সভায় জাতীয় পুষ্টি কর্ম পরিকল্পনার আলোকে উপজেলা পর্যায়ে পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে মূল্যয়ন ও জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন বক্তারা।

 

 

কিউএনবি/আয়শা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit