শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’ সৌদির তেল পাইপলাইনে হামলার নিন্দায় ইরাক-কুয়েত-বাহরাইন রাষ্ট্র-প্রতিষ্ঠান পরিচালনায় নারীরা সমানভাবে সক্ষম: রিজভী জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান জেলেনস্কি বিশেষজ্ঞ চিকিৎসক মতিউর রহমান মোল্লা আর নেই ফরিদপুরে বস্তায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার মোখায় হুথিদের ওপর সৌদি সমর্থিত বাহিনীর ড্রোন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’, স্বীকার নৌমন্ত্রীর

তৈমুর সাহেব, ঘুঘু দেখেছেন ঘুঘুর ফাঁদ দেখেন নাই : নানক

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১৪৬ Time View

 

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, তৈমুর সাহেব, ঘুঘু দেখেছেন ঘুঘুর ফাঁদ দেখেন নাই। টের পাবেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে। যে আশায় রয়েছেন? সে আশায় গুঁড়েবালি। রবিবার বিকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী করতে সিদ্ধিরগঞ্জ থানা ১, ২, ৩ ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বিএসসির সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, এমপি সানজিদা খানম, এমপি কাজী মনিরুল ইসলাম মনু, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, মহানগর আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া।  

নৌকা প্রতীকে ভোট চেয়ে নানক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন যোগ্য মানুষকে আবার মনোনয়ন দিয়েছেন, তিনি হলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠিয়েছেন। আপনারা আইভীকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। এই সিদ্ধিরগঞ্জ এলাকার কি অবস্থা ছিল, এই ডিএনডি খালের কি অবস্থায় ছিল, আজকে কি অবস্থায় যাচ্ছে আপনারাই ভালো জানেন। তৈমুরকে উদ্দেশ্য করে নানক বলেন, উনি বিএনপিও না আওয়ামী লীগও না তাহলে আপনি কেডা? আপনি এখন হাতিতে পরিণত হয়েছে। আপনাকে বিএনপি তালাক দিয়েছে। আপনি এখন বলেন, শেখ হাসিনা যদি নারায়ণগঞ্জের ভোটার হতেন তাহলে আপনাকে ভোট দিতেন। আপনাকে তো আপনার বিএনপিই ভোট দেবে না। আপনার বিএনপির লোকেরা আপনাকে ত্যাগ করেছে।

নারায়ণগঞ্জ আওয়ামী লীগ পরিবার আজ ঐক্যবদ্ধ। আগামী ১৬ তারিখ নির্বাচন আপনাদের জন্য অগ্নি পরীক্ষা। আমি কিছু আওয়ামী লীগ নেতাদের বলতে চাই। আওয়ামী লীগ করবেন আর শেখ হাসিনার নির্দেশ মানবেন না সে আওয়ামী লীগ করতে পারবেন না। তাকে আওয়ামী লীগ করতে দেওয়া হবে না। আমি বিশ্বাস করি গত নির্বাচনে আইভীকে ৮৪ হাজার ভোট ব্যবধানে নির্বাচিত করেছিলেন। ইনশাল্লাহ আগামী ১৬ জানুয়ারির ভোটে লক্ষাধিক ভোটে জয় লাভ করবেই করবে।

 

 

কিউএনবি/আয়শা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit