শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’ সৌদির তেল পাইপলাইনে হামলার নিন্দায় ইরাক-কুয়েত-বাহরাইন রাষ্ট্র-প্রতিষ্ঠান পরিচালনায় নারীরা সমানভাবে সক্ষম: রিজভী জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান জেলেনস্কি বিশেষজ্ঞ চিকিৎসক মতিউর রহমান মোল্লা আর নেই ফরিদপুরে বস্তায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার মোখায় হুথিদের ওপর সৌদি সমর্থিত বাহিনীর ড্রোন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’, স্বীকার নৌমন্ত্রীর

আমরা প্রচণ্ড ভয়ে দিন-রাত পার করছি : রিজভী

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১৭৩ Time View

 

ডেস্ক নিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘আমরা এমন এক সমাজে বাস করি যখন ডানে-বামে সব সময় তাকাতে হয় কেউ আমাকে অনুসরণ করছে কি না। এক প্রচণ্ড ভয় এবং শঙ্কার মধ্যে আমাদের দিন-রাত যখন অতিবাহিত হয়, তখন ফ্যাসিবাদ, নাৎসিবাদ, পৃথিবীর সব আইনকে করায়ত্ত করে জনগণের ওপর যারা ভয়ংকর অত্যাচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে এই অনলাইন অ্যাক্টিভিস্টরা যে অস্ত্র হানে তা নিঃসন্দেহে গোটা জাতিকে প্রেরণা দেয় এবং আমরাও অনুপ্রাণিত হই।’

রবিবার (৯ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া ও আলোচনাসভায় এসব কথা বলেন তিনি। সরকারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের সমালোচনা করেন রিজভী। বলেন, ‘লাজ-লজ্জা যদি একেবারেই হারিয়ে যায় তাকে কিছু বলার থাকে না। যাদের সামান্য হারায় তাদের কিছু বললে তারা আরো লজ্জিত হয়। আর যাদের মোটেও লাজ-লজ্জা থাকে না, তাদের বিরুদ্ধে সমালোচনা করলে তাদের কিছু যায়-আসে না। এ সরকার লজ্জার সব আবরণ হারিয়ে ফেলেছে।’

২০২২ সাল হবে উন্নয়নের মাইলফলকের বছর―প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘আমি বলতে চাই এ উন্নয়নের ধারায় দেশ ও জনগণ আরো কত প্রতারিত হবে? আর কত নিঃস্ব হবে।’সংগঠনের আহ্বায়ক ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আলোচনায় আরো উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান শিমুল প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit