মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আটোয়ারীতে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১৬০ Time View

 

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র হিসেবে পাঁচশত কম্বল বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী ও আয়াত ওভারসীজের ফাউন্ডার চেয়ারম্যান মোঃ আহসান হাবিব। শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া বাংলা বাজার মাদরাসা প্রাঙ্গণে মির্জাপুর ইউনিয়নের বাছাইকৃত অসহায় শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। আহসান হাবিব বলেন, আমি এই এলাকার সন্তান। আমি ঢাকায় থাকি। এসময় আমার এলাকায় প্রচন্ড ঠান্ডা ও শৈত প্রবাহের কারণে অনেক গরীব অসহায় ব্যক্তি কাহিল হয়ে পড়ে। অনেকের শীত নিবারনের জন্য একটি চাদর বা কম্বল কেনার সামর্থ থাকে না।

আমার প্রতিবেশী সহ এলাকার অসহায় মানুষদের কথা ভেবে সামর্থ অনুযায়ী কিছু কম্বল নিয়ে এসেছি। আজ কম্বল বিতরণ অনুষ্ঠানে কোন অতিথি বা কোন জনপ্রতিনিধিকে বলিনি। আমি আমার পরিবারের লোকজনদের নিয়ে কম্বল বিতরণ করছি। প্রয়োজনে আরো কম্বল নিয়ে আসবো। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য এলাকার সম্পদশালী ও বিত্তশালীদেরকে আহবান জানিয়েছেন। কম্বল বিতরণের সময় তার পরিবারের লোকজন , উপকারভোগী সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit