বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

জেসিসি বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন জয়শঙ্কর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ৯৪ Time View

 

ডেস্ক নিউজ : ভারতে অনুষ্ঠিতব্য জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এক টুইট বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ আমন্ত্রণ জানান। টুইট বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও লিখেছেন, তারা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন।

তিনি বলেন, ২০২১ ছিল আমাদের গভীর সংহতি ও বন্ধুত্বের বহিঃপ্রকাশ। আমরা আরও একমত হয়েছি যে, ২০২২ সালে সেই ভিত্তির ওপর আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করে গড়ে তুলতে হবে। জয়শঙ্কর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে ড. মোমেনকে অভিনন্দন জানান।

 

 

কিউএনবি/আয়শা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit