রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

ডোমারে ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি, আ’লীগ ৩, স্বতন্ত্র ৭ প্রার্থী নির্বাচিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৪৮ Time View

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ৫ম দফায় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নির্বাচনে উপজেলার ১০টি ইউনিয়নে বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌকা প্রতিকের ভরাডুবি হয়েছে। বুুধবার (৫ই জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের কঠোর নজরদারিতে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবে সমাপ্তি হলো ১০টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ। এতে নৌকা ৩ ও স্বতন্ত্র ৭ জন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

ডোমার উপজেলায় ১০টি ইউনিয়নে নৌকা প্রতিক প্রাপ্ত প্রার্থীদের অনেকেরই এলাকায় তেমন একটা গ্রহণ যোগ্যতার পাশাপাশি এলাকায় জনগণের সাথে সম্পৃক্ততা না থাকা ব্যক্তিদের মনোনয়ন দেয়ার কারণে আজকে নৌকার ভরাডুবির মূল কারণ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইউনিয়নের নেতাকর্মীদের অভিযোগ করে বলেন, অযোগ্য ও এলাকার মানুষের সাথে সম্পৃক্ত নাই এমন প্রার্থীকে সিলেকশন করে নৌকা প্রতিক দিয়েছে বলেই আজকে নৌকার ভরাডুবি হয়েছে। যেমনটি উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ১১হাজার ২শত ৯২ ভোট কাষ্ট হয়েছে, এর মধ্যে কেতকীবাড়ী ইউনিয়ন আ”লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্বাধীন নৌকা প্রতিক নিয়ে ৯টি ওয়ার্ডে সর্বমোট ভোট পেয়েছেন ১শত ৮৮টি, পাশাপাশি ভোগডাবুড়ী ইউনিয়নে ভোট কাষ্ট হয়েছে ২১হাজার ১শত ৬৮টি এর মধ্যে ভোগডাবুড়ী ইউনিয়ন আ”লীগের সভাপতি হাফিজুর রহমান বকুল নৌকা প্রতিক নিয়ে ৯টি ওয়ার্ডে ভোট পেয়েছেন ৫শত ৪২টি।

উপজেলার ১০টি ইউনিয়নে যারা নির্বাচিত হয়েছেন, ১নং ভোগডাবুড়ী ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে ৬ হাজার ৬শত ৯৭টি ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তাহের চশমা প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পেয়েছেন ৫ হাজার ৮শত ৪১ভোট। ২নং কেতকীবাড়ী ইউনিয়নে অটোরিক্সা প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রশিদুল ইসলাম রোমান ৩ হাজার ৪ শত ৬০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাকিব হাসান প্রধান তিনি পেয়েছেন ৩ হাজার ৪শত ৩৭ ভোট। ৩নং গোমনাতী ইউনিয়নে মোটরসাইকেল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আহমেদ ফয়সাল শুভ ৪ হাজার ৮শত ১৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তহিদুর রহমান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ১শত ৭৪ ভোট। ৪নং জোড়াবাড়ী ইউনিয়নে অটোরিক্সা প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাখওয়াত হাবিব বাবু ৩ হাজার ৪ শত ৩১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আ’লীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এহতেশামুল হক পেয়েছেন ৩ হাজার ৩শত ১৩ ভোট। ৫নং বামুনিয়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতিক নিয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মমিনুর রহমান ৩ হাজার ৮শত ৫৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ওয়াহেদুজ্জামান বুলেট আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৭শত ৫৮ ভোট। ৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়নে চশমা প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম ভুট্টো তিনি ৫ হাজার ১শত ৫৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

তার নিকটতম আ’লীগের নৌকা প্রতিক নিয়ে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৩শত ৩৩ ভোট। ৭নং বোড়াগাড়ী ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম রিমুন ১০ হাজার ২শত ৬৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম আ’লীগের নৌকা প্রতিক নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদের সহধর্মিণী জেবুন্নেছা আক্তার জেবা পেয়েছেন ৭ হাজার ৮শত ৬০ ভোট পেয়ে পরাজয় বরণ করেন। ৮নং ডোমার সদর ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে ৪ হাজার ১শত ৫৪ ভোট পেয়ে মাসুম আহমেদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে হাফিজুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৫শত ৯৪ ভোট।

৯নং সোনারায় ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে গোলাম ফিরোজ চৌধুরী ৩ হাজার ৭শত ৪০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতিক নিয়ে ফজলুল করিম সরকার পেয়েছেন ২ হাজার ৮ শত ৮৯ ভোট। ১০নং হরিণচড়া ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে ৪ হাজার ২শত ৪৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাসেল রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতিকে আজিজুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ১শত ২৫ ভোট। নির্বাচিত চেয়ারম্যানদের এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম।

 

 

কিউএনবি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit