শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

নওগাঁয় সরাইল জাহাঙ্গীর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১৬৬ Time View

 

নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের সরাইল জাহাঙ্গীর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের সরাইল স্কুল মাঠে সরাইল জাহাঙ্গীর স্মৃতি আয়োজনে এ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, সদর থানা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারন সম্পাদক মোঃ জালাল হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল, শিকারপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী রুকুনুজ্জামান টুকু প্রমূখ উপস্থিত ছিলেন।

ফাইনাল ফুটবল টুর্নামেন্ট খেলায় শিকারপুর একাদশ বনাম সরাইল একাদশ দল অংশগ্রহন করেন। এতে শিকারপুর একাদশকে ১-০ গোলে পরাজিত করে সরাইল একাদশ চ্যাম্পীয়ন হয় । এর আগে সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের সরইল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪-তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করছেন।

 

 

কিউএনবি/আয়শা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit