বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

করোনা কেড়ে নিল আরও ৪ হাজারের বেশি প্রাণ, শনাক্ত ১৩ লাখ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১৪৬ Time View

 

ডেস্ক নিউজ : বিশ্বজুড়ে ফের দাপট দেখাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। ভাইরাসটির নতুন রূপ ‘ওমিক্রন’ ভয়ঙ্কর রূপ নিয়ে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। এর জেরে গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে ৪ হাজার ২৯৭ জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৩ লাখ ৩২ হাজার ৮৫৪ জনের।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, মঙ্গলবার সকাল পৌনে ৯টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ লাখ ৬৫ হাজার ৬৭৫ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৯ কোটি ২৯ লাখ ২৫ হাজার ৬৭৫ জনের।

গত একদিনে করোনায় সবেচেয়ে বেশি ৮৩৫ জন মারা গেছে রাশিয়ায়। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৩৪৩ জনের। রাশিয়ায় এখন পর্যন্ত ১ কোটি ৫৫ লাখ ৪ হাজার ৩০৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৩ লাখ ১১ হাজার ৩৫৩ জন।

তবে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি দেশটিতে ৩ লাখ ৫১ হাজার ৭৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৬৩৮ জন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৫ কোটি ৭০ লাখ ৪৮ হাজার ৭৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, করোনায় প্রাণ গেছে ৮ লাখ ৪৮ হাজার ৪০৮ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারী’’ হিসেবে ঘোষণা করে।

কিউএনবি/অনিমা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit