শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

‘বিএনপি নেতারা কবে পদ্মা সেতুতে গাড়ি চালাবেন দেখতে চাই’

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১৯৩ Time View

 

ডেস্ক নিউজ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। দেশি-বিদেশি বহু ষড়যন্ত্র হয়েছে। খালেদা জিয়া বলেছিলেন, ‘আওয়ামী লীগ কখনো পদ্মা সেতু করতে পারবে না, যদিও করে জোড়াতালি দিয়ে একটি সেতু হবে।’ পৃথিবীর সব সেতু কিন্তু জোড়া দিয়েই হয়। বিএনপি নেতারা কখন পদ্মা সেতু দিয়ে গাড়ি চালিয়ে যাবেন সেটির জন্য বসে আছি। কারণ তাঁরা এ সেতু নিয়ে অনেক বিরূপ মন্তব্য করেছেন।”

আজ সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকতা পেশার মানদণ্ড বিষয়ে প্রেস কাউন্সিলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, পদ্মা সেতু একটি স্বপ্নের সেতু, এরই মধ্যে সেই স্বপ্নের বাস্তবায়ন হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর ছোট বোনকে (শেখ রেহানা) নিয়ে পদ্মা সেতুর এপার থেকে ওপারে গাড়ি চালিয়ে গেছেন। সেখানে খুশিতে দুই কিলোমিটার হেঁটেছেন। গাড়ি চালিয়ে ওপার থেকে এসেছেন, তার মানে পদ্মা সেতু হয়ে গেছে।

তিনি বলেন, ‘বিশ্বব্যাংকের যাঁরা এই সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, আশা করছি তাঁরাও পদ্মা সেতু দেখে আসবেন, সেই অপেক্ষায়ই আছি। একটি দেশ কিভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্র উপড়ে ফেলে এমন একটি সেতু করতে পারে, এটা তারই নজির। যাঁরা পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছিলেন তাঁরা নিশ্চয়ই পদ্মা সেতু দেখে লজ্জিত হবেন।’তিনি বলেন, ‘বর্তমান সরকার বহুমাত্রিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে। আমাদের দেশে মতপ্রকাশের যে স্বাধীনতা, তা অনেক উন্নয়নশীল দেশে নেই। উন্নত দেশগুলোতে মতপ্রকাশের স্বাধীনতা যেমন আছে, সেখানে জবাবদিহিও আছে।’

গণমাধ্যমকর্মী আইন নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমকর্মী আইনে আইনমন্ত্রী সই করেছেন। রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছি, রাষ্ট্রপতি অনুমোদন করলে সেটি সংসদে পাঠিয়ে দেব। এই মাসে শীতকালীন অধিবেশনে উপস্থাপন করা হবে। সংসদীয় কমিটি মতামত দেবে। গণমাধ্যমের সঙ্গে যুক্ত সবার জন্যই এই আইন। এই আইন গণমাধ্যমকর্মীদের সুরক্ষা দিতে পারবে।’এ সময় তথ্যসচিব মকবুল হোসেন ছাড়াও প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে কাউন্সিলের সদস্য ইকবাল সোবহান চৌধুরী, সফিউল ইসলাম মহিউদ্দিন, মনজুরুল আহসান বুলবুল, সেবিকা রানীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit