মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের ২১তম সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১৪৬ Time View

 

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘বন্ধু মিছিলে এসো ধরো স্লোগান-রুখো সন্ত্রাস, শিক্ষা বানিজ্য, সাম্প্রদায়িক আগ্রাসন’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ২১তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে সম্মেলন শেষে সর্বস্তরের অংশগ্রহনের কাউন্সিলের মাধ্যমে কমিটি ঘোষনা করা হয়।

এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা কমরেড মনি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ এর সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট সমাজসেবক কমরেড ডা. দিবালোক সিংহ।

উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, নেত্রকোনা জেলা সিপিবি‘র সাধারণ সম্পাদক কমরেড নলিনী কান্ত সরকার, উপজেলা সিপিবির সভাপতি কমরেড আলকাছ উদ্দীন মীর, নেত্রকোনা জেলা ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক তানভীর মোকাম্মেল প্রমুখ। সম্মেলন শেষে মাসুদ রানা কে সভাপতি, দ্বীন ইসলাম কে সাধারণ সম্পাদক ও কবিরুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট উপজেলা সংসদ ঘোষণা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit