শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

বিএনপি আসুক বা না আসুক যথাসময়ে নির্বাচন হবে: কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১৭১ Time View

 

ডেস্ক নিউজ : কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এমপি বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারের কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারই সরকারের দায়িত্ব পালন করবে। তবে নির্বাচনকালীন নির্বাচন কমিশনের কাছে সব ক্ষমতা থাকবে। রোববার বেলা ১১টায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতীয় সেবা দিবসে আলোচনাসভা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু, সুন্দর নির্বাচনের আয়োজন করবে। সব রাজনৈতিক দলকে আমি অনুরোধ করব— কেউ যদি ব্যক্তিগতভাবে নির্বাচন না করে বা কোনো দল যদি নির্বাচন না করে, সেই দায়দায়িত্ব তাদের। নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব থাকবে— লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। কৃষিমন্ত্রী বলেন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সব কিছুই নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী, মন্ত্রীসহ কারওই দায়িত্ব থাকবে না নির্বাচনের বিষয়ে। আমি মনে করি বিএনপিরও সুমতি ফিরে আসবে।

মন্ত্রী আরও বলেন, বিএনপি নানারকম সমালোচনা ও হুমকি দিচ্ছে। হুমকি দিয়ে সংবিধান থেকে সরাতে পারবে না। বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক যথাসময়ে জাতীয় নির্বাচন হবে। আমি মনে করি বিএনপি নির্বাচনে আসবে। দেশে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হবে। খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া একটি বড় দলের প্রধান। তিনি দুর্নীতির সঙ্গে জড়িত। আইন অনুযায়ী তার শাস্তি হয়েছে। তাকে জেলে থাকার কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে জেল থেকে তাকে বাসায় থাকার সুযোগ করে দিয়েছে। আইন অনুযায়ী সে বিদেশে যেতে পারে না। এটি কেন্দ্র করে সারা দেশে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে।

তিনি আরও জানান, দেশকে সন্ত্রাসের দিকে ঠেলে দেওয়ার জন্য নানান রকম বাহানা ও নানান রকম কর্মসূচি দিচ্ছে। আমি মনে করি আমাদের সচেতন হতে হবে। সারা জাতিকেই ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনতে হবে। জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, সহসভাপতি ছানোয়ার হোসেন এমপি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী।

‘মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সব ভাতা’— এই প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ আলম। এর আগে সমাজসেবা দিবস উপলক্ষ্যে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকের নেতৃত্বে সার্কিট হাউস থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে ৫০ হাজার টাকা করে ২২৭ জনের মাঝে চেক ও ২০ জনের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit