শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান জেলেনস্কি বিশেষজ্ঞ চিকিৎসক মতিউর রহমান মোল্লা আর নেই ফরিদপুরে বস্তায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার মোখায় হুথিদের ওপর সৌদি সমর্থিত বাহিনীর ড্রোন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’, স্বীকার নৌমন্ত্রীর জামায়াতের সঙ্গে যোগাযোগ করেই আ.লীগ মিছিল করছে: রাশেদ খাঁন ‘তোমাকে দিয়ে হবে না, নাচে তুমি জিরো’ হুতিদের নিয়ন্ত্রণে বাব আল-মানদেব, কেন এত গুরুত্বপূর্ণ এই জলপথ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংসদে উঠছে গণমাধ্যমকর্মী আইন : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ২০৮ Time View

 

ডেস্ক নিউজ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী সংসদ অধিবেশনে গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলি) আইন উত্থাপন করা হবে। সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি ‘গণমাধ্যমকর্মী আইন’ প্রণয়নে ইতিমধ্যে আইনমন্ত্রী স্বাক্ষর করেছেন বলেও তিনি জানান। তিনি বলেন, ‘আশা করছি আগামী সংসদ অধিবেশনে আমরা এটি নিয়ে যেতে পারব।’ আজ রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে চট্টগ্রাম সাংবাদিক ফোরাম, ঢাকা আয়োজিত মিলনমেলা ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আইনটি পাস হলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, বিশেষ করে অনলাইন, টেলিভিশন, রেডিওসহ সব স্তরের সাংবাদিকদের আইনি সুরক্ষা হবে। তথ্যমন্ত্রী বলেন, ‘এই আইনে সাংবাদিকদের ন্যূনতম কী যোগ্যতা হওয়া উচিত তাও ঠিক করে দেওয়া হবে। না হলে ভুয়া সাংবাদিক রোধ করা যাবে না। বিষয়টি নিয়ে আমরা প্রেস কাউন্সিলে বসেছি। নতুন চেয়ারম্যানকে বলেছি, এ বিষয়ে একটা খসড়া তৈরি করতে। এটি হলে তখন আর যে কেউ সাংবাদিক হতে পারবে না, শৃঙ্খলা ফিরে আসবে।’

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর সাবেক তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, যুগান্তর সম্পাদক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহিন উল আলম চৌধুরীসহ বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit