বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার যুক্তরাষ্ট্রকে ঘিরে ইরানের নতুন হুঁশিয়ারি, উপসাগরীয় দেশগুলোকে বড় সংঘাতের ইঙ্গিত বিতর্কিত প্রস্তাবের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১৪৫ Time View

 

ডেস্কনিউজঃ সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে লুকেশ রায় (৩৬) নামে বাংলাদেশি এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কালাইরাগ সীমান্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।

লুকেশ উপজেলার কালাইরাগ গ্রামের মৃত বিষ্ণু রায়ের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ইসলাম।

স্থানীয়রা জানান, গত শুক্রবার লুকেশ ও তার সঙ্গী শৈলেন কন্দ (২৬) ভারতে অনুপ্রবেশ করেন। কালাইরাগ সীমান্তে শুক্রবার গুলিবিদ্ধ আহত অবস্থায় শৈলেন কন্দকে উদ্ধার করা হলেও লুকেশ নিখোঁজ ছিলেন। শনিবার তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার বিকালে বিজিবি সূত্রে খবর পেয়ে সন্ধ্যায় উপজেলার কালাইরাগ সীমান্ত থেকে লুকেশের লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

লুকেশের সঙ্গী ও গুলিবিদ্ধ শৈলেন কন্দ উপজেলার কালাইরাগ গ্রামের দেব কন্দের ছেলে। তিনি বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

কিউএনবি/বিপুল/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ৯:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit