শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সাংবাদিক বাদল আহাম্মদ খানের জন্মদিন পালিত: শুভার্থীদের ভালোবাসায় সিক্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১৬০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : শুক্রবার সন্ধ্যায় ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা ৭টা। একে একে উপজেলা অডিয়ামে এসে উপস্থিত হলেন রাজনীতিবিদ, জনপ্রতিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কারও হাতে ফুল, কেউবা  নিয়ে এলেন চকলেট-মিষ্টি, আবার কারও হাতে সুদৃশ্য পেপারে মোড়ানো উপহার। উপজেলা অডিয়ামের এক প্রাণের মেলা জমে উঠলো কিছুক্ষণের মধ্যেই।  দিনটি ছিল কসবা-আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক বাদল আহাম্মদ খানের জন্মদিন। প্রিয়জনকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে তাঁর বন্ধু শুভাকাঙ্খীর পাশাপাশি উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরাও। বক্তৃতা, কৌতুক, গান, সবকিছু মিলিয়ে বছরের শেষ দিনটি ছিল আনন্দমুখর। খান পরিবারের উদ্যোগে তার জন্মদিন পালন করা হয়। 

বাদল আহাম্মদ খান তার জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারপর   তিনি অনুষ্ঠান সঞ্চালনার জন্য মাইক তুলে দেন যুবলীগ নেতা মোঃ মনির হোসেনর হাতে। মনির হোসেনের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়ে উঠে প্রাণবন্ত। প্রিয় দেবরকে বাদল আহাম্মদকে উদ্দেশ্য করে স্বরচিত কবিতা পাঠ করেন তার বড় ভাবি কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোকসানা ইয়াসমিন। কবিতার প্রতিটি পঙতিতে বাদল আহাম্মদ খানের বহুমুখি গুনাবলী এবং তার প্রতি অকৃতিম ভালোবাসা ও ¯েহাশীষ প্রকাশ পায়।

তারপর একে একে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, আখাউড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, আখাউড়া দক্ষিণ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, আখাউড়া পৌর সভার মেয়রের ভোট ভাই আমেরিকা প্রবাসী নেছার আহাম্মদ খলিফা, আখাউড়া  টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইসুল ইসলাম, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হান্নান খাদেম, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জালাল হোসেন মামুন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, ডেইলী স্টার পত্রিকার জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, বাংলানিউজ-এর জেলা প্রতিনিধি মেহেদী নূর পরশ, ইকবাল আহাম্মদ খান, কামাল আহাম্মদ খান, দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকা খাতুন স্বপ্ন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, ব্রাহ্মণবাড়িয়া সদরের দলিল লিখক জসিম সরকার, গ্রীনভ্যালী স্কুলের অধ্যক্ষ মোতাহার খান হাসান প্রমুখ। 

বক্তারা তাদের বক্তব্যে, বাদল আহাম্মদ খানের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা ও শুভেচ্ছা প্রকাশ করেন। তারা বলেন, বাদল আহাম্মদ সদা হাসোজ্জল একজন ভালো মানুষ। তিনি মানুষকে ভালোবাসেন। মানুষকে আনন্দ তিনি পছন্দ করেন। মানুষকে আনন্দ দিয়ে তিনি আনন্দ পান। তার মধ্যে কোন হিংসা, বিদ্বেষ ঘৃণা নেই। তিনি অফুরন্ত প্রাণশক্তিতে ভরা একজন মজার মানুষ। বাদল আহাম্মদ খান শুধু একজন সাংবাদিক নন। তিনি একজন অভিজ্ঞ সুদক্ষ দলিল লিখক, সার্ভেয়ার আমিন। প্রতিটি পেশাতেই তিনি সফল এবং মানুষের আস্থাভাজন। বক্তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। 

অনুষ্ঠানে বাদল আহাম্মদ খানের ভাবি কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোকসানা ইয়াসমিনের নিউজল্যান্ড ভ্রমনের উপর লেখা একটি বই এবং স্বরচিত কবিতার বই ১৫ জন অতিথিকে উপহার দেওয়া হয়। পরে সকলে মিলে বাদল আহাম্মদ খানের জন্মদিনের কেক কাটেন।  বাদল আহাম্মদ খানের পক্ষ থেকে উপস্থিত সকলের জন্য ছিল আপ্যায়ণের ব্যবস্থা। পরে সঙ্গীত শিক্ষক আশরাফুল ইসলাম মোঃ দুলালের নেতৃত্বে আখাউড়ার একঝাক উদ্দীয়মান শিল্পিরা গান পরিবেশন করেন। হাসিঠাট্টায় এক আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয় অনুষ্টান।

 

 

কিউএনবি/আয়শা/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit