শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

মোরেলগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন লিপন সভাপতি, খোকন সম্পাদক  ,সাইফুল অর্থ সম্পাদক

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ২১৬ Time View

 

এস.এম.  সাইফুল ইসলাম কবির :বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন সভাপতি ও সমকাল প্রতিনিধি ফজলুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটে প্রেসক্লাবের ১৩ জন ভোটার সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।  অন্যান্যে নেতৃবৃন্দরা হলেন সহ-সভাপতি দৈনিক পূর্বাঞ্চলের মোরেলগঞ্জ অফিস প্রধান নজরুল ইসলাম শরীফ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়),অর্থ ও দপ্তর সম্পাদক ডেইলী অভজারভার ও সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি এস এম সাইফুল ইসলাম কবির((বিনা প্রতিদ্বন্দ্বিতায়),  সহ-সাধারণ সম্পাদক দি বাংলাদেশ টুডে/পূর্বাঞ্চলের এম. পলাশ শরীফ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কার্যনির্বাহী সদস্য একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এইচএম মইনুল ইসলাম (পদাধিকার অনুযায়ী) ও কালের কন্ঠ/জিটিভি’র জামাল হোসেন বাপ্পা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।  

১ লা জানুয়ারি ২০২২ থেকে এ কমিটি দায়িত্ব গ্রহন করবেন। রিটানিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মো. বাকি বিল্লাহ।  নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন বিদায়ী সভাপতি এইচএম মইনুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও দায়িত্বরত পুলিশ সদস্যবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit