মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

লালমনিরহাটে প্রতিবন্ধী শিশুদের মাঝে ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’ এর শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১৯৯ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের একটি প্রতিবন্ধী বিদ্যালয়ের অসহায় প্রতিবন্ধী শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে ঢাকার একটি সামাজিক সংগঠন ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’। শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে শীতবস্ত্রের পাশাপাশি খাবারও বিতরন করা হয়। মানব কল্যাণে কাজ করার প্রত্যয়ে এগিয়ে চলেছে “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন”। এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ সালের প্রাক্তন ছাত্র ছাত্রীদের দ্বারা এই সংগঠনটি পরিচালিত।

এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা মানব কল্যাণে গ্রুপের পিছিয়ে পড়া সদস্য ছাড়াও সমাজের অবহেলিত মানুষগুলোর জন্য কাজ করাই এই ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্যগুলোর একটি। ধারাবাহিক সামাজিক কাজের অংশ হিসাবে কালীগঞ্জ উপজেলার “কালীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়” প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধকতার শিকার প্রায় দুই শতাধিক শিশুদের মাঝে শীতবস্ত্র, নতুন পোশাক বিতরণ ছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” স্লোগানে খাবার বিতরণ করা হয়। 

সংগঠনটির ঢাকা, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও লালমনিরহাটের ১৫ জন সদস্য উপস্থিত থেকে এই শীতবস্ত্র বিতরন করেন। এছাড়াও হাতীবান্ধা ও কালীগঞ্জ এর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। এর আগে লালমনিরহাটের হাতিবান্ধার পূর্ব সির্ন্ধুনা’র “আব্দুল করিমের চাতাল” প্রাঙ্গনে পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। উল্লেখ্য যে “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়। এর আগে ফেসবুক ভিত্তিক গ্রুপ “এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ (আমরাই কিংবদন্তী)” ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে, যার বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৪৪০০০ হাজার। 

এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে কোভিড-১৯ কালীন ফ্রি অক্সিজেন ব্যাংক কার্যক্রম, দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও  জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও ধারাবাহিক খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সদস্যদের আর্থিক সহায়তা এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম। নতুন বছরে মানবিক কার্যক্রম আরো বিস্তৃত করার বিষয়ে এসময় স্বেচ্ছাসেবীরা ঐকমত পোষণ করেন। ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা । 

উল্লেখ্য বিদ্যালয়টি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুর রশীদ এক বিঘা সম্পত্তির মধ্যে ২০ শতাংশ জমি বিদ্যালয়ের নামে লিখে দিয়ে সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কালীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন আব্দুর রশীদ। সে থেকেই এ বিদ্যালয়টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। 

কিউএনবি/আয়শা/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit