ডেস্ক নিউজ : চলতি বছরের নভেম্বরের প্রথম সাত দিনে দেশে ৮৭ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ১০ হাজার ৮৯৯ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। এর মধ্যে শেষ তিন দিনেই (বৃহস্পতিবার থেকে শনিবার) এসেছে ২৩ কোটি ১০ লাখ ডলার বা ২ হাজার ৮৬৪ কোটি ৪০ লাখ টাকা।
রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৬৪ কোটি ৭০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম সাত দিনে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৭০ শতাংশ।
কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:০৮