রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

কলমাকান্দার ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাসের ইন্তেকাল

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি  নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা সদর ইউনিয়নের দুইবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আলী বিশ্বাস (৭০) ইন্তেকাল ফরমায়েছেন।

তিনি উপজেলার মনতলা গ্রামের বাসিন্দা। আজ শনিবার (৭নভেম্বর) ভোর ৫টা ১০মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।দুপুর ২টা ৩০মিনিটে মনতলা গ্রামের বিশ্বাস বাড়ির সামনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ব্যাবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সহ সুশীল সমাজ এবং স্থানীয় এলাকাবাসী।

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit