বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

মায়ের অনুপ্রেরণায় টমাস আলভা এডিসনের মতো এগিয়ে যাওয়ার আহ্বান এমপি বাবুর

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৮০ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : মায়ের অনুপ্রেরণায় বিশ্ববিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন সফলতা অর্জন করেছিলেন উল্লেখ করে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। শুক্রবার আশুলিয়ার মির্জানগর এলাকার গণস্বাস্থ্য পিএইচএ অডিটোরিয়ামে আয়োজিত শিমুলিয়া কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, “মায়ের অনুপ্রেরণায় টমাস আলভা এডিসন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হয়েছেন। তাই শিক্ষার্থীদেরও মায়ের কথা শুনে অনুপ্রাণিত হয়ে জীবনের পথে এগিয়ে যেতে হবে এবং সুশিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”শিমুলিয়া কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, জেলা বিএনপির শরীফুল আলম, জেলা যুবদলের জাহাঙ্গীর আলম মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান খান মোহনের উপস্থিতিতে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মাহফুজুল ইসলাম মিদুল। 

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত ২২৯ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয় এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit