মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

মাটিরাঙ্গা পৌর এলাকার বন্যাদুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা প্রদান।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪৬ Time View
​জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর এলাকার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ অর্থ বিতরণ করা হয়। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে নগদ ৫,০০০ (পাঁচ হাজার) টাকা করে আর্থিক অনুদান তুলেদেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল। ​আর্থিক সহায়তা  মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল,সহ রাজনৈতিক নেতৃবৃন্দ,  উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

​সরকারি এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্তরা। ভুক্তভোগীরা জানান, সাম্প্রতিক বন্যায় ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগের এই কঠিন মুহূর্তে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এই নগদ অর্থ তাদের জরুরি প্রয়োজন মেটাতে এবং পুনরায় ঘুরে দাঁড়াতে দারুণভাবে সাহায্য করবে। সময়োপযোগী এই উদ্যোগের জন্য তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে। এই সংকটের মুহূর্তে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত অর্থ সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের এই মানবিক সহায়তা ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:০০

​

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit