মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

সিরাজগঞ্জে বাসচাপায় সিএনজিচালকসহ নিহত ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৩ Time View

ডেস্কনিউজঃ ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার র‍্যাব-১২ অফিসের পাশে চড়িয়া কান্দিপাড়া ব্রিজের উপরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে।

এরা হলেন- সলঙ্গা থানার শরীফ সলঙ্গা গ্রামের সিএনজি চালক সোরমান হোসেন (৩৫) এবং একই থানার আঙ্গারু গ্রামের মৃত হরেন্দ্রনাথ সুত্রধরের ছেলে কাঠমিস্ত্রি গোবিন্দ সুত্রধর (৪০)। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, সন্ধ্যার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস র‍্যাব-১২ অফিসের পাশে চড়িয়া কান্দিপাড়া ব্রিজের উপরে পৌঁছালে হাটিকুমরুল থেকে সলঙ্গাগামী সিএনজিটিকে পিছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ তিন যাত্রী মারা যান। এক যাত্রী গুরুতর আহত হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। সিএনজিটি জব্দ করা হয়েছে।

কিউএনবি/বিপুল/২৬.০৫.২০২৬/রাত ১০.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit