বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

সৌদিতে ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার সাড়ে ৯ হাজার প্রবাসী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৪৬ Time View

ডেস্কনিউজঃ অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে সৌদি আরবের কর্তৃপক্ষ। দেশটির নিরাপত্তা বাহিনী গত এক সপ্তাহে নয় হাজার ৫৭৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৬ মে) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর সৌদি গেজেটের।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত ৭ থেকে ১৩ মে পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৮৬৫ জন আবাসন (ইকামা), ৩ হাজার ৩১৯ জন সীমান্ত নিরাপত্তা, এক হাজার ৩৯২ জন শ্রম আইন লঙ্ঘনকারী।

অভিযানের সময় আরও জানানো হয়, একই সময়ে ১১ হাজার ২৭২ জন অবৈধ অভিবাসীকে বিতাড়িত করা হয়েছে। এ ছাড়া ২ হাজার ৩১১ জনকে তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে ভ্রমণ নথি সংগ্রহের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ১১ হাজার ২২৬ জনকে ফিরতি যাত্রার টিকিট ও ভ্রমণ ব্যবস্থা সম্পন্ন করার প্রক্রিয়ায় রাখা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির চলমান এই অভিযানকে অভ্যন্তরীণ নিরাপত্তা ও শ্রমবাজার নিয়ন্ত্রণ জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে।
দেশটি জানিয়েছে, বর্তমানে ২৫ হাজার ৫৯ জন পুরুষ ও এক হাজার ৫৭৩ জন নারীসহ মোট ২৬ হাজার ৬৩২ প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা কার্যকর করার প্রক্রিয়া চলছে।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে কোনো ব্যক্তিকে দেশে প্রবেশে সহায়তা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

নতুন সতর্ক বার্তায় বলা হয়েছে, অবৈধ প্রবেশে সহায়তা করা, তাদের পরিবহন, আশ্রয় দেয়া বা যেকোনো ধরনের সহায়তা বা সেবা প্রদান করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
এ ছাড়া এ ধরনের কাজে ব্যবহৃত যানবাহন ও যেসব ঘরবাড়িতে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেয়া হবে, সেগুলোও বাজেয়াপ্ত করা হবে বলে জানানো হয়েছে।

কিউএনবি/বিপুল/১৭.০৫.২০২৬/রাত ৮.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit