মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ক্ষোভ প্রকাশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : বাসা থেকে আসার পথে সরকারি গাড়ি নষ্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেছেন, ‘হয় হেঁটে আসব, নয়তো ঠেলাগাড়িতে।’ সোমবার (৪ মে) ট্রাইব্যুনাল-২ এর এজলাসকক্ষে উঠেই তিনি এমন মন্তব্য করেন।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে এজলাসকক্ষে ওঠেন নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। তবে বিচারকার্যের শুরুতেই চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ উপস্থিত আইনজীবীদের উদ্দেশে নিজের ক্ষোভের কথা জানান বিচারপতি নজরুল। 

তিনি বলেন, গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় রাস্তায় নেমে আজ পুলিশের গাড়িতে চড়ে আসতে হয়েছে। এভাবে চলতে পারে না। এমন হলে হয় হেঁটে আসব, নয়তো ঠেলাগাড়িতে। আপনি সরকারের ওপরের মহলকে জানাবেন। এ পর্যায়ে প্রসিকিউটর সুলতান মাহমুদ বলেন, ট্রাইব্যুনালের এজলাসে থাকা এসিও নষ্ট। এছাড়া পুরোনো ভবনে অনেক সমস্যা রয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৬,/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit